Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আসানসোল রামকৃষ্ণ মিশন আইটিআইয়ের পড়ুয়াদের বিশেষ প্রশিক্ষণের সূচনা

আসানসোল রামকৃষ্ণ মিশন আইটিআইয়ের পড়ুয়াদের বিশেষ প্রশিক্ষণের সূচনা
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বুধবার আসানসোল রামকৃষ্ণ মিশন আইটিআইয়ে বিশেষ অ্যাধুনিক কম্পিউটার প্রশিক্ষণ শিবিরের সূচনা হয়। পড়ুয়াদের সাইবার সিকিউরিটি, ডেটা অ্যানালিসিস সহ একাধিক কম্পিউটার প্রযুক্তির প্রশিক্ষণ দেবে কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্স কম্পিউটিং(সিডিএসি)। রামকৃষ্ণ মিশনের এই আইটিআইয়ে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট কোর্সে ৬০জন পড়ুয়া রয়েছেন। তাদেরই দেওয়া হবে ৬০ ঘণ্টার এই বিশেষ প্রশিক্ষণ। আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী সোমাত্মানন্দ বলেন, এতে পড়ুয়ারা উপকৃত হবেন।-নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ