নিজস্ব প্রতিনিধি, আসানসোল: পশ্চিম বর্ধমান জেলার হস্তশিল্পীদের জন্য সুখবর। আসানসোলে হস্তশিল্পীদের জন্য স্থায়ী মার্কেট কমপ্লেক্স গড়ে উঠবে। প্রথম ও দ্বিতীয়তলায় সব স্টল দেওয়া হবে শুধুমাত্র হস্তশিল্পদের জন্যই। শনিবার আসানসোলে রাজ্য হস্তশিল্প মেলার উদ্বোধনে এসে একথা ঘোষণা করেন রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও প্রদীপ মজুমদার। এদিন আসানসোল পোলো গ্রাউন্ডে এমএসএমই ও বস্ত্র দপ্তরের উদ্যোগে এই মেলার সূচনা হয়। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, রাজ্যের নানা প্রান্তের হস্তশিল্পীদের পসরায় সেজে উঠেছে এই মেলা। সেখানে রয়েছে পশ্চিম বর্ধমান জেলার হস্তশিল্পীরাও। তাঁদের সুখবর দেন রাজ্যের দুই মন্ত্রী।
Advertisement
মন্ত্রী মলয় ঘটক বলেন, গত ক্যাবিনেট বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে হস্তশিল্পীদের জন্য প্রতি জেলায় মার্কেট কমপ্লেক্স গড়ে উঠবে। পশ্চিম বর্ধমান জেলায় সেটি হবে আসানসোলে। এতে স্থানীয় শিল্পীরা সারা বছর নিজেদের সামগ্রী বিক্রি করার সুযোগ পাবেন। তিনি আক্ষেপের সুরে বলেন, এবার মেলার সময় গরম পড়ে গিয়েছে। তাই মেলাটি শীত থাকতে থাকতে হলে ভালো হয়। এমএসএমই দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথবাবু বলেন, যে মার্কেট কমপ্লেক্সটি হবে তার দু’টি তলা সম্পূর্ণভাবে দপ্তরের হস্তশিল্পীদের জন্যই রাখা হবে। আমরা চেষ্টা করব সামনের বছর মেলা যেন আরও আগে করা যায়। দপ্তরের আধিকারিকদের মতে, হস্তশিল্পীদের জন্য দু’টি নতুন প্রকল্প চালু হয়েছে। একটি প্রকল্পে হস্তশিল্পীদের লোন দেওয়া হচ্ছে। একটি গোষ্ঠী সাত লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবে। সোস্যাল মিডিয়ায় ব্র্যান্ডিং করার জন্যও ১০হাজার টাকা পাওয়া যেতে পারে। জানা গিয়েছে, বয়স্ক হস্তশিল্পীদের পেনশনের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যে ৩২০০জন হস্তশিল্পী এক হাজার টাকা করে এই পেনশন পাচ্ছেন। এই সুবিধা পেতে দপ্তরের নির্দিষ্ট পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে।
এদিন রাজ্য হস্তশিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি, জেলাশাসক পোন্নমবলম এস, আসানসোল পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় প্রমুখ। গত বছরও রাজ্য হস্তশিল্প মেলা আয়োজিত হয়েছিল আসানসোলে। সেবার পাঁচ কোটি টাকার বেশি সামগ্রী বিক্রি হয়েছিল। এবার সেই রেকর্ড ছাপিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। দপ্তরের আধিকারিকদের দাবি, কলকাতায় হস্তশিল্পের যে বৃহৎ মেলা হয় সেখানে এবার ৫৬ কোটি ৫২লক্ষ টাকার সামগ্রী বিক্রি হয়েছে। বিদেশে থাকা বহু বাঙালি এই মেলার বড় ক্রেতা। তাঁরা কোন সময়ে মেলা হচ্ছে তা আগাম জেনে দেশে আসার পরিকল্পনা করেন বলেও দপ্তরের আধিকারিকদের দাবি।