নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ‘হোয়াট মমতা বন্দ্যেপাধ্যায় থিংক টু’ডে, রেস্ট অব দ্যা ন্যাশনাল লিডার থিংক টুমরো’। আজ মুখ্যমন্ত্রী যা ভাবেন, দেশের বাকি নেতারা কাল সেটা ভাববেন। লক্ষ্মীর ভাণ্ডার তার প্রমাণ। মনে রাখবেন কংগ্রেসের রাজ্য যুবনেত্রী থাকাকালীন তিনি তৃণমূল কংগ্রেস গঠন করেন। তারপর সিপিএমকে উৎখাত করেন। কোনও দলের সংগঠনের যুবদের গুরুত্ব কতটা এর থেকে বড় উদাহরণ হতে পারে না।
Advertisement
শনিবার তৃণমূল যুব কংগ্রেসের জেলা সম্মেলনে যুবকর্মীদের এভাবেই উজ্জ্বীবিত করলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। আসানসোল রবীন্দ্রভবনে রাজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন যুব সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল। এছাড়াও পশ্চিম বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, সভাধিপতি বিশ্বনাথ বাউরি, রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু উপস্থিত ছিলেন। সংগঠনের জেলা সভাপতি পার্থ দেওয়াশি বলেন, প্রতি ব্লক থেকে ৩০০ জন করে সদস্য এসেছিলেন জেলা সম্মেলনে।



