নিজস্ব প্রতিনিধি, আসানসোল: প্যান্ট শার্ট পরা বানরের কেরামতিতে মজে রইল আসানসোলের রবীন্দ্রভবন। সোমবার রাত পৌঁনে ৮টার সময় রবীন্দ্রভবনের প্রাচীরে দেখা যায় একটি বানরকে। কুকুরের তাড়া খেয়ে বানরটি লাফালাফি করছিল। জামা প্যান্ট পরা বানর দেখে চিৎকার করছিল কুকুরের দলও। দেখে বোঝা যাচ্ছিল বানরটি কারও পোষা। কোনও ভাবে বাড়ির বাইরে চলে এসেছে। অবশেষে এলাকায় থাকা সাংবাদিকরা বানরটিকে উদ্ধার করে। একজনের কাঁধে চড়ে সে প্রেস ক্লাবে আসে। রাতে সেখানেই তাকে রাখা হয়। পরদিন সকালে তার নানা কেরামতি দেখেন রবীন্দ্রভবনের কর্মী ও শিল্পীরা। শেষে বনদপ্তরে খবর দেওয়া হয়। তারা খাঁচাবন্দি করে বানরটিকে। বনদপ্তরের এক আধিকারিক বলেন, বানরটির সুরক্ষার জন্য যা করা প্রয়োজন তা করা হবে।



