নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বেতন বৃদ্ধির দাবিতে সোমবার আসানসোল পুরসভার অফিসের সামনে বিক্ষোভ দেখালেন অস্থায়ী সাফাই কর্মীরা। তাঁদের দাবি, বেতন ৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করতে হবে। পাশাপাশি তাঁদের পরিচয়পত্র দেওয়ার দাবি জানানো হয়। পরবর্তীকালে পুরসভার শীর্ষ আধিকারিকদের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পর বিক্ষোভ অবস্থান ওঠে। পুরসভার মেয়র বিধান উপাধ্যায় বলেন, সাফাই কর্মীরা পরিশ্রম করে শহর পরিচ্ছন্ন রাখেন। তাঁদের বেতন আমরা আগেই বৃদ্ধি করেছি। এবারও দেখব কতটা দাবি পূরণ করা যায়।



