Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আসানসোলে ফাইলেরিয়ার ওষুধ খাওয়ানো শুরু

আসানসোলে ফাইলেরিয়ার ওষুধ খাওয়ানো শুরু
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আসানসোলের প্রতি ১০০জন বাসিন্দার মধ্যে একজনের শরীরে ফাইলেরিয়ার সংক্রমণ ধরা পড়ছে। নাইট ব্লাড সার্ভে রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য জেলা স্বাস্থ্যদপ্তরের সামনে এসেছে। ফাইলেরিয়া দূরীকরণে গণ ওষুধ খাওয়ানোর কর্মসূচি সোমবার থেকেই শুরু হয়েছে। এবার আসানসোল, কুলটি ও বারাবনি-তিনটি জায়গা মিলিয়ে ১০লক্ষ ২০হাজার ৩৭৭জনকে ফা‌ই঩লেরিয়ার ওষুধ খাওয়ানোর টার্গেট নেওয়া হয়েছে। সোমবার আসানসোলের এনসি লাহিড়ি হাইস্কুলে জেলাশাসক পোন্নমবলম এস ও সভাধিপতি বিশ্বনাথ বাউরি ওষুধ খেয়ে বাকি পড়ুয়াদের উৎসাহিত করেন।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ