নিজস্ব প্রতিনিধি, আসানসোল: জমি দখলকে কেন্দ্র করে মারপিটের ভিডিও ভাইরাল হতে চাঞ্চল্য ছড়াল আসানসোলে। মঙ্গলবার একটি সিসিক্যামেরার ফুটেজ ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে, একটি নির্মাণকাজ চলতে থাকা জমিতে ঢুকে একদল দুষ্কৃতী লাঠি হাতে কিছু লোকজনকে ব্যাপক মারধর করছে। জমি দখলকে কেন্দ্র করেই এই মারধর বলে জানা গিয়েছে।
Advertisement
ঘটনাটি ঘটেছে গত ১ ডিসেম্বর হীরাপুর থানার আপার হিলভিউ এলাকায়। একটি জমি দু’পক্ষই নিজেদের বলে দাবি করে। একপক্ষ জমিতে নির্মাণ কাজ শুরু করেছিল। অন্যপক্ষ দুষ্কৃতীদের এনে জমি দখলের চেষ্টা চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকার মানুষ আতঙ্কিত। এলাকায় থাকা হাউসিং সোসাইটির পক্ষ থেকে হীরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তারা অভিযোগ করেন, জমি নিয়ে দু’পক্ষের বিবাদে তাঁরা আতঙ্কিত। তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক। বাসিন্দাদের আতঙ্ক দূর করতে গত শনিবার এলাকায় গিয়ে বৈঠক করেছেন মন্ত্রী মলয় ঘটক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আপার হিলভিউ এলাকার বিস্তীর্ণ এলাকার ওই জমির রেকর্ড খাস জমি হিসেবে রয়েছে। বহু আগে সেখানেই জমি কিনে লোকে বাড়ি বানিয়েছেন। তাঁদের কাছে রেকর্ড নেই, আছে শুধু দলিল। বিতর্কিত জমিটির ক্ষেত্রেও একই ঘটনা। যে পক্ষ নির্মাণ করছে তাঁর সম্বল জমির দলিল। অভিযোগ, একটি অসাধু চক্র এই এলাকার দাগ নম্বর ধরে নকল দলিল বানিয়ে ফাঁকা জায়গাগুলি দখলের চেষ্টা করছে। যা নিয়েই নিত্য অশান্তি চলছে এলাকায়। এলাকার মানুষ জমি মাফিয়াদের অত্যাচারে অতিষ্ট হয়ে হীরাপুর থানায় লিখিত অভিযোগ করেন।
মন্ত্রী মলয় ঘটক বলেন, একটি অসাধু চক্র নকল দলিল বানিয়ে জমি দখলের চেষ্টা করছে। আমি লিখিতভাবে জেলাশাসককে অভিযোগ করেছি। যারা আগ্নেয়াস্ত্র এনে ভয় দেখিয়েছে, মারামারি করেছে তাদের রেয়াত করা হবে না।
এসিপি ইপ্সিতা দত্ত বলেন, দু’পক্ষের মধ্যে মারপিট হয়েছে। কিন্তু কোনও পক্ষ লিখিত অভিযোগ দিতে চায়নি। এলাকাবাসী নিরাপত্তা বিঘ্নিত হওয়া নিয়ে অভিযোগ করেছেন। দু’পক্ষকে ১০৭ ধারায় প্রসিকিউশন করা হয়েছে। পুলিস এলাকায় নজর রাখছে।