নিজস্ব প্রতিনিধি, আসানসোল: শিবরাত্রি, দোল উৎসব ও রমজান মাসে মানুষ যাতে পানীয় জলের সঙ্কটে না পড়েন, তা কাউন্সিলারদের দেখার নির্দেশ দিলেন আসানসোল পুরসভার মেয়র বিধান উপাধ্যায়। সোমবার আসানসোল পুরসভার বোর্ড মিটিংয়ে পানীয় জলের সমস্যা মেটানোর উপর বাড়তি জোর দেওয়া হয়েছে। সামনেই গ্রীষ্মকাল। এখন থেকেই পানীয় জলের বিষয়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ব্যয়সংকোচের পথেও হেঁটেছে পুরসভা। মেয়র বলেন, পুরসভার বিভিন্ন বিভাগের আটটি গাড়ি রয়েছে। যেগুলি কোনও কাজে লাগছে না। অপব্যয় হচ্ছে। তাই সেই সমস্ত গাড়ি আমরা আর রাখব না।



