Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আসানসোল জেলা হাসপাতালে সফলভাবে হল জটিল অস্ত্রোপচার

আসানসোল জেলা হাসপাতালে সফলভাবে হল জটিল অস্ত্রোপচার
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আসানসোল জেলা হাসপাতালে সফলভাবে হল জটিল অস্ত্রোপচার। এক যুবতীর লিভার থেকে ওঠা বিশাল টিউমার কেটে বের করলেন সরকারি হাসপাতালের চিকিৎসকরাই। মঙ্গলবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানান চিকিৎসকরা। যুবতী ববিতা সাউ মণ্ডলের বাড়ি ঝাড়খণ্ডে। তাঁর বিয়ে হয়েছে বীরভূমের নাকড়াসোতা এলাকায়। তিন মাস ধরে তিনি পেটের ব্যথায় ভুগছিলেন। পরীক্ষা করে জানা যায়, তাঁর পেটে বড় আকারের একটি টিউমার রয়েছে। বাইরে থেকে পরীক্ষা করে মনে হয়েছিল টিউমারটি পাকস্থলির টিউমার। তিনি আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসক অমিত গুপ্তার অধীনে চিকিৎসা শুরু করেন। আসানসোল জেলা হাসপাতালের টিউমার বোর্ড অপারেশনের সিদ্ধান্ত নেন। ১৫ ফেব্রুয়ারি অপারেশন টেবিলে পেট কেটে দেখা যায় টিউমারটি সৃষ্টি হয়েছি লিভার থেকে। লিভারে টিউমার অপারেশন করা অত্যন্ত জটিল। 
Advertisement
চিকিৎসকরা সিদ্ধান্ত নেন ঝুঁকি নিয়েই অপারেশন করা হবে। অপারেশন হওয়ার পর দশদিন তাঁকে হাসপাতালের বেডে অবজার্ভেশনে রেখে চিকিৎসকররা নিশ্চিত হয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে। আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিলচন্দ্র দাস বলেন, চিকিৎসকরা অত্যন্ত জটিল অস্ত্রোপচার সফলভাবে করেছেন। শল্যচিকিৎসক অমিত গুপ্তা বলেন, সম্ভবত জেলা হাসপাতালে এই ধরনের অপারেশন রাজ্যে প্রথম হল।
Advertisement
সম্পর্কিত সংবাদ