Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আসানসোল জেলা হাসপাতালে ডেপুটেশন

আসানসোল জেলা হাসপাতালে ডেপুটেশন
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ট্রমা কেয়ার সেন্টার চালু, সমস্ত বিভাগে অভিজ্ঞ চিকিৎসক দেওয়া সহ ১২দফা দাবিতে বৃহস্পতিবার আসানসোল জেলা হাসপাতালে ডেপুটেশন দিল এসএফআই-ডিওয়াইএফ। সুপার নিখিলচন্দ্র দাসের কাছে ডেপুটেশন দেওয়ার সময় রোগীর আত্মীয়দের একাংশ জানায়, তাঁদের বাইরে থেকে স্যালাইন কিনে দিতে হচ্ছে। আন্দোলনকারীরা এব্যাপারে সুপারের দৃষ্টি আকর্ষণ করেন। আন্দোলনকারীদের দাবি, কে স্যালাইন কিনতে বলেছে তাঁকে নিয়ে আসতে বলেন সুপার। অভিযোগ, নতুন বিল্ডিংয়ে রোগীর আত্মীয়দের সঙ্গে আন্দোলনকারীরা ঢুকতে গেলে নিরাপত্তারক্ষীরা বাধা দেয়। তারপরই সাময়িক উত্তেজনা ছড়ায়। পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ডিওয়াইএফের রাজ্য কমিটির সদস্য বুদ্ধদেব রজক বলেন, হাসপাতাল স্যালাইনটুকু দিতে পারছে না। আসানসোল জেলা হাসপাতালের বেহাল দশা। এব্যাপারে প্রতিক্রিয়া জানতে হাসপাতাল সুপার নিখিলচন্দ্র দাসকে ফোন করা হলেও কেটে দেন। সিএমওএইচ শেখ মহম্মদ ইউনুস বলেন, আমরা হাসপাতালগুলিকে পর্যাপ্ত স্যালাইন দিয়েছি। এই ধরনের ঘটনা ঘটার কথা নয়। বিষয়টি খতিয়ে দেখা হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ