নিজস্ব প্রতিনিধি, আসানসোল: শিল্পাঞ্চলের দূষণের মূল কারণ কারখানার দূষণ ও কোল ডাস্ট দূষণ। সেখানে ক্র্যাশার থেকে দূষণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে শিল্পাঞ্চলে। বুধবার জেলাশাসক পোন্নমবলম এস আসানসোলে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও বিভিন্ন বড় শিল্পসংস্থার সঙ্গে বৈঠক করেন। দেড় মাস আগে হওয়ার বৈঠকের পর পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠক শুরু হয়। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরা কতগুলি কারখানা পরিদর্শন করেছেন তা জানতে চাওয়া হয়। কারখানার দূষণ বাড়ছে। বিষয়টি মাথায় রেখে আরও বেশি করে কারখানা পরিদর্শন করতে বলা হয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকদের। এছাড়াও কোল ও স্টোন ডাস্ট ক্র্যাশারগুলির উপর বাড়তি নজর রাখতে বলা হয়েছে। সেইল, ইসিএলকে অনুরোধ করে হয়েছে আসন্ন অর্থবর্ষে গাছ লাগানোর কী পরিকল্পনা করেছে, তা জমা করতে হবে। বেশি মাত্রায় বৃক্ষরোপণ করার উপর মিটিংয়ের জোর দিয়েছেন জেলাশাসক।
Advertisement
জেলাশাসক বলেন, দূষণ নিয়ন্ত্রণ করার জন্য নিয়মিত বৈঠক করা হচ্ছে। কারখানা পরিদর্শনের উপর জোর দেওয়া হয়েছে। অতিরিক্ত বৃক্ষরোপণ করতে বলা হয়েছে সংস্থাগুলিকে।



