নিজসব প্রতিনিধি, আসানসোল: রবিবার রাতে আসানসোল উত্তর থানার ধাদকায় দু’টি অস্থায়ী দোকানে আগুন লাগে। পুলিস তদন্তে করে জানতে পেরেছে, আকস্মিক অগ্নিকাণ্ড হয়নি। দোকানে আগুন লাগানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুই দুষ্কৃতী মিলে একটি রুটির দোকানে আগুন লাগিয়ে দেয়। তারপর সেই আগুন পাশের দোকানেও ছড়িয়ে পড়ে। তা থেকেই পুলিসের সিসি ক্যামেরা সহ নানা যন্ত্রাংশ পুড়ে যায়। পুলিস তদন্ত শুরু করে। তখনই জানা যায়, ব্যবসায়ীর প্রতি আক্রোশ থেকেই দু’জন এই কাণ্ড ঘটিয়েছে। সোমবার সন্ধ্যায় পুলিস অভিযুক্তদের একজনকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে।



