Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আসানসোলে ২৫ টাকা কেজি আলু বিক্রি করল প্রশাসন

আসানসোলে ২৫ টাকা কেজি আলু বিক্রি করল প্রশাসন
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আসানসোলে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করল প্রশাসন। বুধবার আসানসোল পুলিসলাইনের সামনে আসানসোল-বার্নপুর রাস্তার উপর সুফল বাংলার অস্থায়ী বিপণি করে আলু বিক্রি করা হয়। যা নিয়ে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন বাজারে ৩২ থেকে ৩৫ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। সেখানে এখানে মাত্র ২৫ টাকা কেজিতে আলু কিনতে পাওয়া যাচ্ছে। ক্রেতা অপর্ণা পাল বলেন, প্রশাসনের এই উদ্যোগে আমরা খুশি। অন্যদিকে প্লাস্টিকের সামগ্রী যাচ্ছে এই চালান দেখিয়ে আলু পাচার করতে গিয়ে একটি লরি ধরা পড়েছিল বারাবনি থানার রুনাকুড়া ঘাটে। বুধবার সেই ৫১ বস্তা আলুর নিলাম করা হয় আদালতের নির্দেশে। প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে বস্তাপিছু ৮০০ টাকা সর্বোচ্চ মূল্য দিয়ে এক ব্যবসায়ী এই আলু সংগ্রহ করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ