Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আসল বলে নকল সোনা বিক্রির চেষ্টা কালনায়, পাকড়াও তিনজন

আসল বলে নকল সোনা বিক্রির চেষ্টা কালনায়, পাকড়াও তিনজন
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালনা: আসল বলে নকল সোনা বিক্রির চেষ্টার অভিযোগে কালনা থানার পুলিস তিন প্রতারককে গ্রেপ্তার করেছে। ধৃতরা হল রাকিব শেখ, রিপন মোল্লা ও শুকুর শেখ। তাদের বাড়ি কালনার রুস্তমপুর ও ধর্মডাঙা এলাকায়। ধৃতদের শুক্রবার কালনা মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। জানা গিয়েছে, মন্তেশ্বর থানার বিঘা গ্রামের বাসিন্দা বাপ্পা মির্ধাকে কালনার এক ব্যক্তি কমদামে সোনা বিক্রি করবে বলে ফোনে জানায়। এরপর ওই ব্যক্তি সহ তিনজন বৃহস্পতিবার কালনা থানার বুলবুলিতলা এলাকায় হাজির হন। উপস্থিত হন ক্রেতা বাপ্পাও। তিনি দেখেই বুঝতে পারেন, প্রতারকরা তাঁকে নকল সোনা দিয়ে ঠকাতে চাইছে। তিনি কালনা থানায় লিখিত অভিযোগ করেন। পুলিস তদন্তে নেমে কালনা ধর্মডাঙা সহ অন্য জায়গা থেকে অভিযুক্ত তিন প্রতারককে গ্রেপ্তার করে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ