Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ওলিম্পিকসের আগের বছরে হতে পারে এশিয়ান গেমস

এখন ওলিম্পিকসের দু’বছর আগে হয় এশিয়ান গেমস। তবে সেই ধারা বদলাতে পারে। গত ২১ এপ্রিল চীনের সানভা শহরে বসেছিল ওলিম্পিক কাউন্সিল অব এশিয়ার এক্সিকিউটিভ বোর্ডের বৈঠক।

ওলিম্পিকসের আগের বছরে হতে পারে এশিয়ান গেমস
  • ২৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: এখন ওলিম্পিকসের দু’বছর আগে হয় এশিয়ান গেমস। তবে সেই ধারা বদলাতে পারে। গত ২১ এপ্রিল চীনের সানভা শহরে বসেছিল ওলিম্পিক কাউন্সিল অব এশিয়ার এক্সিকিউটিভ বোর্ডের বৈঠক। সেখানেই ওলিম্পিকসের যোগ্যতা অর্জনের জন্য এশিয়ান গেমসকে ব্যবহারের ব্যাপারে আলোচনা হয়েছে। সেক্ষেত্রে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর এক বছর আগে হবে এশিয়ান গেমস। 

Advertisement

চলতি বছরেই অবশ্য রয়েছে এশিয়ান গেমস। জাপানের এইচি-নাগোয়ায় তা ১৯ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা। তাই এশিয়ান গেমসের ক্যালেন্ডারে বদল হলে তা ২০৩০ সালে কাতারের দোহা গেমসেই হবে। সেক্ষেত্রে একবছর পরে ২০৩১ সালে হতে পারে। তখন তা ওলিম্পিকসে অংশগ্রহণের সরাসরি যোগ্যতা অর্জনের মঞ্চ হিসেবে বিবেচিত হবে। ফলে শীর্ষস্থানীয় অ্যাথলিটরা এই আসরে সেরাটা মেলে ধরতে মরিয়া থাকবেন। এখন অল্প কয়েকটা খেলার ক্ষেত্রে ওলিম্পিকসের যোগ্যতা অর্জনের মঞ্চ হিসেবে বিবেচিত হয় এশিয়ান গেমস। তার মধ্যে পড়ে হকি, ওয়েটলিফটিং। যদিও এশিয়ান গেমসে ৪০টিরও বেশি খেলা হয়। তবে ওলিম্পিকসের আগের বছরে হয় প্যান আমেরিকান গেমস, ইউরোপিয়ান গেমস ও আফ্রিকান গেমস।

Advertisement
সম্পর্কিত সংবাদ