Bartaman Logo
১৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

আজ শুরু এশিয়ান গেমস, ভারতের পতাকা বাহক মানু ভাকের ও তেজিন্দর

শনিবার শুরু হচ্ছে এশিয়ান গেমস। জাপানের নাগোয়া শহরে বসছে মহাদেশীয় শীর্ষ প্রতিযোগিতার আসর। ৩৬টি ইভেন্টে ভারত থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫০১ জন ক্রীড়াবিদ।

আজ শুরু এশিয়ান গেমস, ভারতের পতাকা বাহক মানু ভাকের ও তেজিন্দর
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নাগোয়া: শনিবার শুরু হচ্ছে এশিয়ান গেমস। জাপানের নাগোয়া শহরে বসছে মহাদেশীয় শীর্ষ প্রতিযোগিতার আসর। ৩৬টি ইভেন্টে ভারত থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫০১ জন ক্রীড়াবিদ। ভারতীয় সময় ২-৩০ মিনিটে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। তার আগে দেশের পতাকা বাহক হিসাবে মানু ভাকের ও তেজিন্দর সিং তুরের নাম ঘোষণা করেছে ইন্ডিয়ান ওলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)। এশিয়াডে শটপাটে জোড়া সোনার পদক রয়েছে তেজিন্দরের। এবারও তাঁকে ঘিরে পদক জয়ের প্রত্যাশা প্রবল। পাশাপাশি শ্যুটিংয়ে নজর থাকবে ওলিম্পিকসে জোড়া পদকজয়ী মানুর উপর।

Advertisement

এশিয়াডে ভারতের সবচেয়ে বড়ো দল অ্যাথলেটিকসে। পুরুষ ও মহিলা মিলিয়ে ৭৮ জন অ্যাথলিট ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামবেন। শ্যুটিংয়ে দেশের প্রতিনিধিত্ব করবেন ৩০ জন। এছাড়া রোয়িংয়ে ২২, সেপাক টাকরোতে ২১, ব্যাডমিন্টন দলে ২০ জন খেলোয়াড় রয়েছে। রবিবার শুরু হচ্ছে ভারতীয়দের ইভেন্ট। ব্যাডমিন্টনের পাশাপাশি হকি ও মার্শাল আর্টে অভিযান শুরু করবেন দেশের ক্রীড়াবিদরা। তাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সকলেই। তবে তাল কাটছে চরম অব্যবস্থার জেরে। চলতি মাসে টানা বৃষ্টির কারণে বিপর্যন্ত হয়েছে নাগোয়া। রীতিমতো বন্যা পরিস্থিতি। অবস্থা সামাল দিতে জেরবার নাগোয়া প্রশাসন। শহরের অর্ধেক হোটেলে জল ঢুকে গিয়েছে। তাই অ্যাথলিটদের থাকার জন্য অস্থায়ী ব্যবস্থা করা হয়েছে। আর তাতেই চরম বিড়ম্বনার সম্মুখীন নাগোয়া। আগত ক্রীড়াবিদদের থাকার বন্দোবস্ত করতে কালঘাম ছুটছে আয়োজকদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ