Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

তিনবার ভারত-পাক দ্বৈরথের আশা, আরব মুলুকে এশিয়া কাপ শুরু ৯ সেপ্টেম্বর

এশিয়া কাপ নিয়ে জল্পনার অবসান। ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হবে এই প্রতিযোগিতা। ফাইনাল ২৯ সেপ্টেম্বর। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাকভি এই খবর জানিয়েছেন।

তিনবার ভারত-পাক দ্বৈরথের আশা, আরব মুলুকে এশিয়া কাপ শুরু ৯ সেপ্টেম্বর
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: এশিয়া কাপ নিয়ে জল্পনার অবসান। ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হবে এই প্রতিযোগিতা। ফাইনাল ২৯ সেপ্টেম্বর। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাকভি এই খবর জানিয়েছেন। প্রস্তাবিত সূচি অনুসারে দুবাইয়ে ভারত ও পাকিস্তানের মহারণ হবে ১৪ সেপ্টেম্বর। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ রয়েছে একই গ্রুপে। ২১ সেপ্টেম্বর সুপার ফোর পর্যায়ে ফের মুখোমুখি হতে পারে এই দুই দেশ। আর দু’দল যদি ফাইনালে ওঠে তাহলে আরও একবার এই উত্তেজক মোকাবিলার স্বাদ পাবেন ক্রিকেটপ্রেমীরা। অর্থাৎ, সেক্ষেত্রে এক আসরে তিন-তিনবার দেখা যেতে পারে ভারত ও পাকিস্তানের হাইভোল্টেজ লড়াই।

Advertisement

এশিয়া কাপে অংশ নিচ্ছে আটটি দল। তাদের দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। ভারত রয়েছে ‘এ’ গ্রুপে। এই বিভাগে পাকিস্তান ছাড়াও রয়েছে ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহি। ‘বি’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং। দু’টি গ্রুপের সেরা দুই দল উঠবে ‘সুপার ফোর পর্বে। সেখানে প্রতিটি দল খলেবে তিনটি করে ম্যাচ। তারপর সেরা দুই দল লড়বে কাপযুদ্ধে। ভারত এশিয়া কাপে অভিযান শুরু করবে ১০ সেপ্টেম্বর। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। ১৪ সেপ্টেম্বর ভারত খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। আর ১৯ সেপ্টেম্বর ভারতের প্রতিদ্বন্দ্বী ওমান। ‘এ’ গ্রুপ থেকে ভারত ও পাকিস্তানেরই সেরা দুই দল হিসেবে এগনো উচিত। সেক্ষেত্রে তারা ২১ সেপ্টেম্বর ফের মুখোমুখি হবে সুপার ফোরে। 
মহসিন নাকভি শুধু এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরই চেয়ারম্যান নন, তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও চেয়ারম্যান। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্টেই এশিয়া কাপ হওয়া নিয়ে অচলাবস্থা কাটার খবর মেলে। তিনি লেখেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, এশিয়া কাপ হবে আমিরশাহিতে। আমরা জমজমাট আসরের অপেক্ষায় রয়েছি।’ উল্লেখ্য, এবারের এশিয়া কাপের আয়োজক দেশ ভারত। কিন্তু ২০২৭ সাল পর্যন্ত ভারত ও পাকিস্তান একমাত্র নিরপেক্ষ ভেন্যুতেই খেলবে বলে সম্মত রয়েছে। কারণ, পহেলগাঁওয়ে সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক তলানিতে।

সম্পর্কিত সংবাদ