Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ছক্কা মেরে জেতাবেন সিরাজ, আশায় ছিলেন অশ্বিনের বাবা

৩০ বলে ৪! সোমবার লর্ডসে মহম্মদ সিরাজের লড়াকু ব্যাটিং ভরসা জোগাচ্ছিল টিম ইন্ডিয়াকে। রবীন্দ্র জাদেজার সঙ্গে শেষ উইকেটে ২৩ রান যোগ করে অবিশ্বাস্য জয়ের স্বপ্ন উস্কে দিয়েছিলেন তিনি।

ছক্কা মেরে জেতাবেন সিরাজ, আশায় ছিলেন অশ্বিনের বাবা
  • ১৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: ৩০ বলে ৪! সোমবার লর্ডসে মহম্মদ সিরাজের লড়াকু ব্যাটিং ভরসা জোগাচ্ছিল টিম ইন্ডিয়াকে। রবীন্দ্র জাদেজার সঙ্গে শেষ উইকেটে ২৩ রান যোগ করে অবিশ্বাস্য জয়ের স্বপ্ন উস্কে দিয়েছিলেন তিনি। শেষরক্ষা অবশ্য হয়নি। সেই আক্ষেপ ঘিরে ধরেছে ক্রিকেট মহলকে। রবিচন্দ্রন অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘বাবার সঙ্গে খেলা দেখার ফাঁকে আলোচনা করছিলাম। বাবা নিশ্চিত ছিল যে, গোটা তিনেক ছক্কা মেরে সিরাজই জিতিয়ে দেবে ভারতকে। আমি তখন বলি এসব রসিকতা বন্ধ করতে।’

Advertisement

চাপের মুখে টিম ইন্ডিয়ার মুখের গ্রাস কেড়ে নেওয়ার জন্য ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকসকে কৃতিত্ব দিয়েছেন অ্যাশ। তাঁর মতে, ‘ও দুর্দান্ত বল করেছে। সোমবার একটা স্পেলে ৯.২ ওভার, অন্য স্পেলে ১০ ওভার হাত ঘুরিয়েছে। সেটাও ঘণ্টায় ১৩২-১৪০ কিমি গতিতে। অন্যদিকে, জাদেজাও দুর্গের মতো দুর্ভেদ্য লাগছিল। ভারতের হয়ে একটা দিক ধরে রেখে লড়ে যাচ্ছিল। ইংল্যান্ডের হয়ে স্টোকস আবার তেমনই অক্লান্ত ছিল।’
শোয়েব বশিরের বলে সিরাজ দুর্ভাগ্যজনক বোল্ড হওয়ার পর তাঁকে সান্ত্বনা জানাতে আসেন জো রুট, জ্যাক ক্রলিরা। সেই মুহূর্তের অনুভূতি তুলে ধরেছেন অশ্বিন, ‘কী অবিশ্বাস্য লড়াই হল। হাড্ডাহাড্ডি লড়েছে দু’পক্ষ। খুব বেশি তফাত ছিল না দুই দলের মধ্যে। উভয় শিবিরই একে অন্যকে কড়া চ্যালেঞ্জ জানাচ্ছিল। শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনা। ম্যাচ শেষে তাই রুট আর ক্রলি কাঁধে হাত রেখে সান্ত্বনা দিচ্ছিল সিরাজকে। আগাগোড়া নাটকীয়তায় ভরপুর ছিল লর্ডস টেস্ট। এখানেই টেস্ট ক্রিকেট অনন্য।’

সম্পর্কিত সংবাদ