Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

টেনশনে লাঞ্চই করেননি অশ্বিনী

আরব সাগরের পাড়ে আইপিএল অভিষেকেই রেকর্ড অশ্বিনী কুমারের।

টেনশনে লাঞ্চই করেননি অশ্বিনী
  • ১ এপ্রিল, ২০২৫ ১৫:০৪
Prefer us on Google

মুম্বই: আরব সাগরের পাড়ে আইপিএল অভিষেকেই রেকর্ড অশ্বিনী কুমারের। মুম্বই ইন্ডিয়ান্সের অচেনা বাঁ-হাতি পেসার সোমবার একাই চার উইকেট তুলে নিয়ে কলকাতা নাইট রাইডার্সের মেরুদণ্ড ভেঙে দেন। এর আগে কোনও ভারতীয় বোলার আইপিএল অভিষেকে চার বা তার বেশি উইকেট নেননি। ২৩ বছর বয়সি পাঞ্জাবের পেসার ঘরোয়া ক্রিকেটে মাত্র চারটি কুড়ি ওভারের ম্যাচ খেলেছেন। কিন্তু মেগা আসরে নেমেই নায়ক বনে গেলেন। ইনিংসের বিরতিতে অশ্বিনী বলেন, ‘চাপ তো ছিলই। তবে দলের সবাই আমাকে উজ্জীবিত করেছে। তা সত্ত্বেও কেরিয়ারের প্রথম বড় পরীক্ষার আগে বেশ টেনশনে ছিলাম। লাঞ্চ পর্যন্ত করিনি। শুধু কলা খেয়ে মাঠে নেমেছি। খিদেই ছিল না।’ একটু থেমে তিনি যোগ করেন, ‘টিম মানেজমেন্ট বলেছিল অভিষেক ম্যাচ উপভোগ করতে। হার্দিক ভাই বাউন্সার দেওয়ার পরামর্শ দেয়। সেই মতো সেরাটা উজাড় করে দিয়েছি। আমার গ্রামে নিশ্চিতভাবেই সবাই টিভিতে খেলা দেখেছে। ওরা সবাই আইপিএলে অভিষেকের অপেক্ষায় ছিলেন।’

Advertisement

গত বছর শের-ই-পাঞ্জাব টি-২০ ট্রফিতে ডেথ ওভারে বল করে নজরে পড়েন অশ্বিনী। এদিন ওয়াংখেড়েতে অবশ্য সেই পর্যায়ে বোলিংয়ের সুযোগ আসেনি। তবে হাইভোল্টেজ ম্যাচে তিনি যে সেরাটা মেলে ধরতে পারেন, তা প্রমাণিত এদিন। অর্থোডক্স অ্যাকশন। বলের গতি অবশ্য খুব বেশি নয়। ঘণ্টায় ১৩০ কিমির আশপাশে বল করেন তিনি। তবে নিয়ন্ত্রিত লেংথই তাঁর সেরা অস্ত্র। সেই সঙ্গে রয়েছে দুরন্ত মানসিক দৃঢ়তা। আর তা কাজে লাগিয়েই ওয়াংখেড়েতে আগুন ঝরালেন অশ্বিনী।
স্কোরবোর্ড: কলকাতা নাইট রাইডার্স- কুইন্টন ক অশ্বিনী কুমার বো চাহার ১, নারিন বো বোল্ট ০, রাহানে ক তিলক বো অশ্বিনী কুমার ১১, রঘুবংশী ক নমন বো হার্দিক ২৬, বেঙ্কটেশ ক রিকেলটন বো চাহার ৩, রিঙ্কু ক নমন বো অশ্বিনী কুমার ১৭, মণীশ বো অশ্বিনী কুমার ১৯, রাসেল বো অশ্বিনী কুমার ৫, রামনদীপ ক হার্দিক বো স্যান্টনার ২২,  হর্ষিত ক নমন বো বিগনেশ ৪, জনসন নট আউট ১, অতিরিক্ত ৭, মোট (১৬.২ ওভারে) ১১৬। উইকেট পতন: ১-১, ২-২, ৩-২৫, ৪-৪১, ৫-৪৫, ৬-৭৪, ৭-৮০, ৮-৮৮, ৯-৯৯, ১০-১১৬। বোলিং: বোল্ট ৪-০-২৩-১, চাহার ২-০-১৯-২, অশ্বিনী কুমার ৩-০-২৪-৪, হার্দিক ২-০-১০-১, বিগনেশ ২-০-২১-১, স্যান্টনার ৩.২-০-১৭-১।
মুম্বই ইন্ডিয়ান্স- রোহিত ক হর্ষিত বো রাসেল ১৩, রিকেলটন নট আউট ৬২, জ্যাকস ক রাহানে বো রাসেল ১৬, সূর্যকুমার নট আউট ২৭, অতিরিক্ত ৩, মোট (১২.৫ ওভারে) ১২১-২। উইকেট পতন: ১-৪৬, ২-৯১। বোলিং: জনসন ২-০-১৪-০, হর্ষিত ২-০-২৮-০, বরুণ ৩-০-১২-০, রাসেল ২.৫-০-৩৫-২, নারিন ৩-০-৩২-০।

Advertisement
সম্পর্কিত সংবাদ