Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বমানের হকি টুর্নামেন্ট করার আশ্বাস অরূপের

শনিবার বেটন কাপের হাত ধরে যুবভারতী ক্রীড়াঙ্গনের নবনির্মিত অ্যাস্টোটার্ফে বল গড়াতে চলেছে।

বিশ্বমানের হকি টুর্নামেন্ট করার আশ্বাস অরূপের
  • ৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার বেটন কাপের হাত ধরে যুবভারতী ক্রীড়াঙ্গনের নবনির্মিত অ্যাস্টোটার্ফে বল গড়াতে চলেছে। তার আগে শুক্রবার স্টেডিয়াম পরিদর্শন করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ২০.৫ কোটি টাকা খরচ করে স্টেডিয়ামটি তৈরি হয়েছে। ২২ হাজার দর্শকাসন।  ক্রীড়ামন্ত্রী বলেন, ‘আগামী দিনে বিশ্বমানের টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা রয়েছে। বেঙ্গল হকি লিগের বড় ম্যাচগুলিও এবার থেকে এখানেই হবে। ফলে তিন প্রধানের মাঠ থেকে সরবে হকি। এর ফলে উপকৃত হবে ফুটবল।’ 

Advertisement

৭ নভেম্বর অর্থাৎ শুক্রবার শতবর্ষ পূর্তি হল ভারতীয় হকির। এই উপলক্ষ্যে নতুন স্টেডিয়ামে আয়োজিত হল বেটন কাপের সাংবাদিক সম্মেলন। উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও সুজিত বসু। শনিবার শুরু টুর্নামেন্টের মূল পর্বের খেলা। ১২টি দল অংশগ্রহণ করবে বেটন কাপে। ফাইনাল ১৬ নভেম্বর। প্রথম দিন রয়েছে দু’টি ম্যাচ। প্রতিটি খেলা দেখা যাবে এসএসইএন অ্যাপে।
এদিকে, ঘরোয় লিগে ফিক্সিং কাণ্ডে ক্রীড়ামন্ত্রীর মন্তব্য, ‘আইএফএ’র অভিযোগের পর পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেছি। বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য প্রশাসনকে আবেদনও করা হয়েছিল।’    

Advertisement
সম্পর্কিত সংবাদ