Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আর্থিক তছরুপের অভিযোগে ব্যাঙ্ক ম্যানেজার গ্রেপ্তার

আর্থিক তছরুপের অভিযোগে ব্যাঙ্ক ম্যানেজার গ্রেপ্তার
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, লালবাগ: আর্থিক তছরুপের অভিযোগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজারকে গ্রেপ্তার করল জিয়াগঞ্জ থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম দেবায়ন বিশ্বাস। বুধবার তাকে লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। 
Advertisement
জানা গিয়েছে, অভিযুক্ত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আজিমগঞ্জ শাখার ম্যানেজার ছিল। অভিযোগ, ২০২২-২৩ অর্থবর্ষে সে ওই ব্যাঙ্কের ম্যানেজার থাকাকালীন প্রায় ১ কোটি ৮৯ লক্ষ টাকা তছরুপ করে। পরবর্তীতে ওই শাখায় নতুন ম্যানেজার আসেন। আর্থিক তছরুপের বিষয়টি তাঁর নজরে আসার পরই দেবায়ন বিশ্বাসের বিরুদ্ধে জিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিস নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে। মঙ্গলবার অভিযুক্তকে তার বহরমপুরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জিয়াগঞ্জ থানার এক পুলিস আধিকারিক বলেন, ধৃতের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের পুলিস হেফাজতে নেওয়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ