সংবাদদাতা, দুর্গাপুর: মোবাইল টাওয়ার বসানোর নামে আর্থিক প্রতারণার অভিযোগে মহারাষ্ট্রের পুলিস ফরিদপুর থানা এলাকার এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃত প্রণব মণ্ডলের বাড়ি ওই থানার বড়গড়িয়ায়। ধৃতকে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিনদিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন।পুলিস জানিয়েছে, অভিযুক্ত যুবক কলকাতার নিউটাউনের টেকনো সিটিতে বাস করত। তার বিরুদ্ধে মহারাষ্ট্রের পুনেতে গ্রামীণ এলাকায় টাওয়ার বসানোর নামে আর্থিক প্রতারণার অভিযোগ ওঠে। সেখানকার গ্রামীণ পুলিস তদন্তে নামে। তাদের একটি টিম ফরিদপুর থানার পুলিসের সহযোগিতায় প্রণবকে বাড়ি থেকে গ্রেপ্তার করে।



