Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আর্থিক দুর্নীতি,  মালের পুরপ্রধানের বিরুদ্ধে রাজ্যকে তদন্তের নির্দেশ

আর্থিক দুর্নীতি,  মালের পুরপ্রধানের বিরুদ্ধে রাজ্যকে তদন্তের নির্দেশ
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১২০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহাকে দল থেকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। এবার দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় রাজ্য পুর ও নগরোন্নয়ন এবং অর্থদপ্তরকে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার মামলাটির শুনানির পর প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছে, চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগের তদন্ত করবেন পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রধান সচিব এবং অর্থদপ্তর। তিন মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। 
Advertisement
এর আগে মালবাজার পুরসভার চেয়ারম্যান স্বপন সাহার বিরুদ্ধে সরাসরি অর্থ তছরূপের অভিযোগ করে হাইকোর্টের দ্বারস্থ হন সুমন শিকদার নামে এক আইনজীবী। তাঁর অভিযোগ ছিল, ১২০ কোটিরও বেশি আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত স্বপন সাহা। মূলত আবাস যোজনার টাকা বণ্টনে কারচুপি হয়েছে বলে আদালতে দাবি করেছেন মামলাকারী।
সম্পর্কিত সংবাদ