Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

লিভারপুলকে রুখল আর্সেনাল

লিভারপুলকে রুখল আর্সেনাল
  • ১২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: দু’গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়াল আর্সেনাল। রবিবার রাতে প্রিমিয়ার লিগে নাটকীয়ভাবে লিভারপুলের বিরুদ্ধে ২-২ ড্র করল তারা। অ্যানফিল্ডে প্রথমার্ধের ২০ ও ২১ মিনিটে যথাক্রমে কোডি গাকপো ও লুই ডিয়াজের গোলে ২-০ এগিয়ে গিয়েছিল আর্নে স্লটের ছাত্ররা। কিন্তু মিকেল আর্তেতার দল হাল ছাড়েনি। ৪৭ মিনিটে ব্যবধান কমান গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (১-২)। ৭০ মিনিটে সমতা ফেরে মিকেল মেরিনোর গোলে (২-২)। অবশ্য, ৯ মিনিট পর মিকেল মেরিনোই লাল কার্ড দেখেন। ৩৬ ম্যাচে ৬৮ পয়েন্ট হল লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের। লিভারপুল অবশ্য ৩৬ ম্যাচে ৮৩ পয়েন্টে সবার ধরাছোঁয়ার বাইরে। এদিকে, প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এদিন ঘরের মাঠে ওয়েস্ট হ্যামের কাছে ০-২ গোলে বশ মানল।  অপর ম্যাচে নিউকাসলের কাছে ০-২ গোলে হারল চেলসি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ