Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

অভিমানী করণ

ব্যক্তিগত হোক বা পেশাগত... যে কোনো সমস্যার কথা খোলাখুলি আলোচনা করতে পিছপা হন না পরিচালক-প্রযোজক করণ জোহর

অভিমানী করণ
  • ২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ব্যক্তিগত হোক বা পেশাগত... যে কোনো সমস্যার কথা খোলাখুলি আলোচনা করতে পিছপা হন না পরিচালক-প্রযোজক করণ জোহর। সম্প্রতি তিনি জানিয়েছেন, এখন বলিউডে আনুগত্য খুঁজে পাওয়া ভীষণ কঠিন। আচমকা কেন এমন উপলব্ধি তাঁর? সদ্য ধর্মা কর্নারস্টোন এজেন্সি ছেড়ে অন্য সংস্থায় চলে গিয়েছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। নায়িকার প্রসঙ্গেই করণ এ কথা বলেছেন বলে জল্পনা ইন্ডাস্ট্রিতে। ঠিক কী বলেছেন পরিচালক-প্রযোজক। তাঁর কথায়, ‘দু’বছর অন্তর অন্তর মানুষজন একটা এজেন্সি থেকে অন্য এজেন্সিতে চলে যাচ্ছেন। বর্তমান প্রজন্ম এতটাই নিরাপত্তাহীনতায় ভোগেন। ব্যবসার ক্ষেত্রে কেউই অনুগত নন। তাই কারও প্রতি চোখ বন্ধ করে ভরসাও করা যায় না।’  

Advertisement
সম্পর্কিত সংবাদ