Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কালিয়াগঞ্জে জাল লটারি সহ গ্রেপ্তার

কালিয়াগঞ্জ শহরে চলছিল জাল লটারি বিক্রি। শুক্রবার অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কালিয়াগঞ্জ থানার পুলিস।

কালিয়াগঞ্জে জাল লটারি সহ গ্রেপ্তার
  • ১২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জ শহরে চলছিল জাল লটারি বিক্রি। শুক্রবার অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কালিয়াগঞ্জ থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম ইব্রাহিম মহম্মদ।  বাড়ি কালিয়াগঞ্জের থানাপাড়ায়। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, ওই ব্যক্তির কাছ থেকে ২৫০০ টাকার জাল লটারি বাজেয়াপ্ত করা হয়েছে। শুক্রবার দুপুরে ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করাহলে বিচারক ধৃতের জামিন মঞ্জুর করেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ