Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফুলবাগানে মারধরের অভিযোগে গ্রেপ্তার

ফুলবাগান থানা এলাকায় আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে মারধরের অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিস।

ফুলবাগানে মারধরের অভিযোগে গ্রেপ্তার
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফুলবাগান থানা এলাকায় আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে মারধরের অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতদের নাম বিনয় হেলা ও সনু হরি। পুলিস সূত্রে খবর, মঙ্গলবার রাতে কাদাপাড়া এলাকায় শীতলাপুজো চলছিল। সেখানে উপস্থিত ছিল বিনয় হেলা, তার বান্ধবী ও বন্ধু সনু হরি। পুজো চলাকালীন এক যুবক বিনয়ের বান্ধবীকে উদ্দেশ্য করে কটু মন্তব্য করেন। সেখান থেকেই বিবাদের সূত্রপাত। প্রাথমিকভাবে দু’পক্ষের বচসা বাধে। তা হাতাহাতির আকার নেয়। আচমকাই পকেট থেকে ওয়ান শটার বের করে বিনয়। তার বাঁট দিয়ে বান্ধবীকে কটূক্তি করা যুবকের উপর চড়াও হয় অভিযুক্ত। তাতে সাহায্য করে বন্ধু সনু। সে-ও মারধর করে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে গেলে স্থানীয়রা পুলিসে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছয় ফুলবাগান থানার পুলিস। বিনয় ও হেলাকে গ্রেপ্তার করা হয়। বাজেয়াপ্ত করা হয় আগ্নেয়াস্ত্রটি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ