Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আর্ট গ্যালারি থেকে চুরির অভিযোগে ধৃত

আর্ট গ্যালারি থেকে ভাস্কর্য চুরির অভিযোগে সুরজিৎ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল গল্ফগ্রিন থানা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ব্রোঞ্জের তিনটি ভাস্কর্য। অভিযুক্ত এগুলি চুরি করে বেআইনি অ্যান্টিক কারবারে জড়িতদের দিত।

আর্ট গ্যালারি থেকে  চুরির অভিযোগে ধৃত
  • ২৭ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর্ট গ্যালারি থেকে ভাস্কর্য চুরির অভিযোগে সুরজিৎ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল গল্ফগ্রিন থানা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ব্রোঞ্জের তিনটি ভাস্কর্য। অভিযুক্ত এগুলি চুরি করে বেআইনি অ্যান্টিক কারবারে জড়িতদের দিত। পুলিস সূত্রে জানা গিয়েছে, গল্ফগ্রিন থানার রাধাগোবিন্দ সরণির একটি আর্ট গ্যালারি থেকে বুধবার তিনটি ব্রোঞ্জের ভাস্কর্য সহ আরও বেশকিছু সামগ্রী চুরি যায়। আর্ট গ্যালারির জানালা কেটে ভিতরে ঢুকেছিল দুষ্কৃতীরা। সেখানে থাকা সিসি ক্যামেরা দেখে জানা যায়, একজন ভিতরে ঢুকেছিল। ওই আর্ট গ্যালারির তরফে গল্ফগ্রিন থানায় চুরির লিখিত অভিযোগ করা হয়। সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে সুরজিৎ নামে একজনকে চিহ্নিত করে পুলিস। জানা যায়, তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় চুরি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। সিসি ক্যামেরায় দেখা যায়, ঘটনার দিন সে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল। অভিযুক্তের ক্যানিংয়ের বাড়ি থেকে ভাস্কর্য উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানিয়েছে, চুরি করা ভাস্কর্য সে বিক্রি করত অ্যান্টিকের বেআইনি কারবারে জড়িতদের কাছে। ধৃতকে জেরা করে এই কারবারিদের বিষয়ে জানার চেষ্টা হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ