Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার

মাত্র সাত বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল তার গৃহশিক্ষকের বিরুদ্ধে

শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার
  • ১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: মাত্র সাত বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল তার গৃহশিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায়, শ্যামপুর থানা এলাকায়। ওই শিশুকন্যার পরিবারের অভিযোগের ভিত্তিতে শ্যামপুর থানার পুলিস ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশুটির পরিবারের একজন হাসপাতালে চিকিৎসাধীন। সেই কারণে বুধবার নাবালিকার বাড়িতে তার মা ছাড়া আর কেউ ছিলেন না। ওইদিন সন্ধ্যায় বছর ৬০-এর ওই গৃহশিক্ষক নাবালিকাকে পড়াতে এসে তাকে ধর্ষণ করে। আতঙ্কে নাবালিকা চিৎকার করে ওঠে। কিন্তু নাবালিকার মা আসার আগেই ওই গৃহশিক্ষক পালিয়ে যান। নাবালিকা তার মাকে বিষয়টি জানালে পরিবারের লোকজন অভিযুক্ত শিক্ষকের নামে শ্যামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রাতেই পুলিস তাঁকে গ্রেপ্তার করে।

Advertisement
সম্পর্কিত সংবাদ