Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আরও ১টি স্কুলের ৩ পড়ুয়ার ট্যাবের টাকা গেল অন্য এক অ্যাকাউন্টে

আরও ১টি স্কুলের ৩ পড়ুয়ার ট্যাবের টাকা গেল অন্য এক অ্যাকাউন্টে
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমানের আরও একটি স্কুলের তিনজন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে। যা নিয়ে স্কুল কর্তৃপক্ষ সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেছে। পুলিস বর্ধমানের অন্য আরেকটি স্কুলের ২৮ জন পড়ুয়ার অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হওয়ার ঘটনারও তদন্ত করছে। তবে এখনও পর্যন্ত টাকা উদ্ধার হয়নি। এক পুলিস আধিকারিক বলেন, বিষয়টি অত্যন্ত জটিল। জাল গোটাতে কিছুটা সময় লাগবে। তবে কোন কোন অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে তা জানা গিয়েছে। সেই ব্যাঙ্কগুলির আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে। তাঁরাও বেশকিছু তথ্য দিয়েছেন। স্কুল কর্তৃপক্ষর কাছেও বেশকিছু তথ্য নেওয়া হয়েছে। সেসবগুলি খতিয়ে দেখা হচ্ছে। অন্য কোনও স্কুলের পড়ুয়াদের ক্ষেত্রে এমনটা হয়েছে কিনা তা নিয়ে শিক্ষাদপ্তর খোঁজ নিচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ