Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আরও পাঁচটি ডায়ালিসিস মেশিন পাচ্ছে শিলিগুড়ি জেলা হাসপাতাল

আরও পাঁচটি ডায়ালিসিস মেশিন পাচ্ছে শিলিগুড়ি জেলা হাসপাতাল
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: কায়াকল্প প্রকল্পে বারবার সেরা হওয়া শিলিগুড়ি জেলা হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেই মতো গরিব মানুষকে বিনামূল্যে উন্নত পরিষেবা দিতে শিলিগুড়ি জেলা হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের সংখ্যা বাড়ছে। ডিসেম্বর মাসের মধ্যেই হাসপাতালে পাঁচটি থেকে
Advertisement
বেড়ে ১০টি ডায়ালিসিস মেশিন চালু হবে। শুক্রবার শিলিগুড়ি মহকুমা পরিষদ হলে জেলা স্বাস্থ্য বিভাগের একটি বৈঠকের পর এ কথা জানান দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল। অন্যদিকে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প চালু করে বায়োগ্যাস তৈরির বিষয়টিও এদিন চূড়ান্ত হয়েছে। মহকুমা পরিষদ হলে জেলাশাসকের ডাকা বৈঠকে মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডাঃ ইন্দ্রজিৎ সাহা, সুপার ডাঃ সঞ্জয় মল্লিক, মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডাঃ তুলসী প্রামাণিক, শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার ডাঃ চন্দন ঘোষ সহ পুলিস ও পূর্তদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 
ডিএম বলেন, এদিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শিলিগুড়ি জেলা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। উত্তরবঙ্গ মেডিক্যালের তরফে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের পরিকাঠামো তৈরি করে দেওয়া হবে। তারপর জঞ্জাল পৃথকীকরণ, বায়োগ্যাস তৈরি, জঞ্জার অপসারণের কাজ এনজিও’র মাধ্যমে চালানোর সিদ্ধান্ত হয়েছে। মেডিক্যালের ক্যান্সার ইউনিটের কাজ কতদূর এগিয়েছে, কোথায় কোথায় সমস্যা রয়েছে তা নিয়েও আলোচনা করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ