Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আরও ১৭ পড়ুয়ার টাকা অন্য অ্যাকাউন্টে

আরও ১৭ পড়ুয়ার টাকা অন্য অ্যাকাউন্টে
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: পশ্চিম বর্ধমান জেলায় আরও ১৭জন পড়ুয়ার টাকা অন্য অ্যাকাউন্টে ঢোকার অভিযোগ উঠল। তরুণের স্বপ্ন প্রকল্পে পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমানের বেশ কয়েকটি স্কুলের পড়ুয়াদের ট্যাব কেনার টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকেছে। তারপরই রাজ্যের শিক্ষাদপ্তরের উদ্যোগে প্রতিটি স্কুলকে বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়। তা করতে গিয়েই পশ্চিম বর্ধমান জেলাতেও একের পর এক স্কুলে ট্যাবের টাকা পড়ুয়ারা না পাওয়ার বিষয়টি সামনে আসছে। জেলার তিনটি স্কুলে বিষয়টি প্রথমে সামনে আসে। পরে জানা গিয়েছে, আরও তিনটি স্কুলের বেশকিছু পড়ুয়ার টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে। জেলা শিক্ষাদপ্তর সূত্রে জানা গিয়েছে, কাঁকসা গার্লস হাইস্কুলের আট, ইছাপুর এনসি হাইস্কুলের পাঁচ ও শ্যামলা মন্দারবনি কোলিয়ারি হাইস্কুলের চারজন পড়ুয়ার টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে।  প্রসঙ্গত, এর আগে মলানদিঘি দুর্গাদাস বিদ্যামন্দিরের ১৫জন, বেনাচিতি হাইস্কুলের ২১জন ও কন্যাপুর হাইস্কুলের সাতজন পড়ুয়ার টাকা অন্য জেলার অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে। যদিও তার মধ্যে মলানদিঘি স্কুলের ১০ জনের টাকা ফের আনা সম্ভব হয়েছে। এডিএম সঞ্জয় পাল বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ