নয়াদিল্লি: চতুর্থ দফায় ১২ অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠাল আমেরিকা। রবিবার পানামা হয়ে অবৈধ অভিবাসীদের নিয়ে দিল্লিতে অবতরণ করে বিমানটি। প্রথম তিন দফায় বিমান অমৃতসরে নামা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এবার অবশ্য বিমান অমৃতসরে নামেনি। চতুর্থ দফায় যাঁদের পাঠানো হয়েছে তাঁদের মধ্যে ৪ জনের বাড়ি পাঞ্জাবের অমৃতসরে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে এখনও পর্যন্ত প্রায় ৩০০ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে আমেরিকা। গত ৫ ফেব্রুয়ারি প্রথম দফায় ১০৪ জনকে নিয়ে অমৃতসরে নেমেছিল মার্কিন সামরিক বিমান। তাঁদের হাতে-পায়ে বেড়ি পরিয়ে পাঠানো হয়েছিল। যা নিয়ে দেশে সমালোচনার ঝড় ওঠে। চাপে পড়ে ভারতীয় অভিবাসীদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের অমানবিক আচরণ নিয়ে ইতিমধ্যে সরব হয় নয়াদিল্ল।



