Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আরও ৩ মেডিক্যাল কলেজে পড়ুয়াদের ভর্তির অনুমোদন

আরও ৩ মেডিক্যাল কলেজে পড়ুয়াদের ভর্তির অনুমোদন
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে আসন্ন শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তির অনুমোদন পেল আরও ৩টি মেডিক্যাল কলেজ। সেগুলি হল বর্ধমানের গলসি, নদীয়ার কৃষ্ণনগর এবং মুর্শিদাবাদে। তিনটিই বেসরকারি মেডিক্যাল কলেজ। স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, নতুন তিনটি মেডিক্যাল কলেজ ছাত্রছাত্রী পড়ানোর অনুমোদন পাওয়ায় মোট মেডিক্যাল কলেজের সংখ্যা বেড়ে হল ৩৭টি। এর মধ্যে রাজ্য সরকারের ২৩টি, ১টি রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের (কল্যাণী মেডিক্যাল কলেজ), ১১টি বেসরকারি মেডিক্যাল কলেজ এবং ২টি কেন্দ্রীয় সরকারি বা স্বশাসিত মেডিক্যাল কলেজ (কল্যাণী এইমস এবং জোকা ইএসআই)। এছাড়া রাজ্যে রয়েছে ৬টি ডেন্টাল কলেজ। ৩টি সরকারি এবং ৩টি বেসরকারি। সবমিলিয়ে মেডিক্যাল এবং ডেন্টাল কলেজের সংখ্যা এখন ৪৩টি। এছাড়াও ৩টি মেডিক্যাল পঠনপাঠনের সরকারি প্রতিষ্ঠানও আছে। বেলেঘাটা আইডি, বি সি রায় শিশু হাসপাতাল এবং স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন।
Advertisement
সম্পর্কিত সংবাদ