Bartaman Logo
১০ জুন, ২০২৬

কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ সেনা জওয়ান

ফের রক্তাক্ত কাশ্মীর। উধমপুরের জঙ্গলে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ এক সেনা জওয়ান। জানা গিয়েছে, গত শুক্রবার জঙ্গিদের খোঁজে উধমপুরের ডুডু-বসন্তগড় অঞ্চলে অভিযান চালায় সেনা।

কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ সেনা জওয়ান
  • ২১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: ফের রক্তাক্ত কাশ্মীর। উধমপুরের জঙ্গলে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ এক সেনা জওয়ান। জানা গিয়েছে, গত শুক্রবার জঙ্গিদের খোঁজে উধমপুরের ডুডু-বসন্তগড় অঞ্চলে অভিযান চালায় সেনা। যৌথ অভিযানে সঙ্গে ছিল কাশ্মীর পুলিশের বিশেষ দল। তাদের উপস্থিতি টের পেতেই জঙ্গলের ভিতর থেকে গুলি চালায় জঙ্গিরা। পালটা জবাব দেয় সেনাও। এই লড়াইয়ে মারাত্মক জখম হন এক জওয়ান। শুক্রবার রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার চিকিৎসা চলাকালে মৃত্যু হয় তাঁর। 

Advertisement

সংঘর্ষস্থলের আশপাশের এলাকা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে সেনা। শনিবার সকালে ফের শুরু হয় যৌথ তল্লাশি অভিযান। সেনার অনুমান,  অন্তত চারজন জয়েশ জঙ্গি লুকিয়ে আছে ওই অঞ্চলে। তাদের পালানোর পথ বন্ধ করতে ঘিরে ফেলা হয়েছে এলাকা।  স্নিফার কুকুর এবং ড্রোন দিয়ে গোটা এলাকায় জঙ্গিদের খোঁজ চলছে। 
অন্যদিকে, পুঞ্চ জেলার মেন্ধার নাল্লা থেকে সেনা ও পুলিশ যৌথভাবে একটি রাইফেল, চারটি ম্যাগাজিন, ২০টি হ্যান্ড গ্রেনেড সহ বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে। হোয়াইট নাইট কর্পসের তরফে সোশ্যাল মিডিয়া পোস্টে দুই অভিযান সম্পর্কে জানানো হয়েছে। উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর কাশ্মীর থেকে সন্ত্রাসবাদের শিকার উপড়ে ফেলতে বিশেষ তৎপর হয়েছে সেনা। বিগত কয়েক সপ্তাহে কুলগাঁওয়ে সেনার লাগাতার অভিযানে নিকেশ হয়েছে একাধিক জঙ্গি। পহেলগাঁও হামলার মূলচক্রীরাও সেনার গুলিতে প্রাণ হারিয়েছে।   ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ