গাড়ি নদীতে পড়ে মৃত্যু সেনা ক্যাপ্টেনের, মনিপুরে জখম ৩ জওয়ান
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, ইম্ফল: মণিপুরে মর্মান্তিক দুর্ঘটনা।  ইম্ফল পূর্ব জেলায় ইটাম নদীতে পড়ল সেনাবাহিনীর একটি গাড়ি। এই ঘটনায় মৃত্যু হয়েছে এক ক্যাপ্টেনের। গুরুতর জখম আরও তিন জওয়ান।  জানা গিয়েছে, বুধবার দুপুর ২টো নাগাদ লামলাই চাল্লৌ এলাকায় অষ্টম বিহার রেজিমেন্টের সেনা জওয়ানদের নিয়ে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ জলের তলায় ছিল গাড়িটি। পরে আহত সেনাদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

Advertisement

সেখানে চিকিৎসা চলাকালে মৃত্যু হয় ক্যাপ্টেন হনুমান রামের (২৯)।  আহত তিন জওয়ান জয়েশ হিম্মত (২৪),  রাকেশ সারপাতে (৩৭) ও অগ্নিবীর অখিলেশ কুমার শাহ (১৯) হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।