Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

হোয়াইট হাউজে ‘আত্মঘাতী’ হামলার ছক ব্যর্থ, গুলিতে জখম বন্দুকধারী

ইন্ডিয়ানা থেকে ‘আত্মঘাতী’ এক ব্যক্তি ওয়াশিংটন আসতে পারেন, বিশেষ সূত্রে শনিবার এই খবর পৌঁছে গিয়েছিল স্থানীয় প্রশাসনের কাছে।

হোয়াইট হাউজে ‘আত্মঘাতী’ হামলার ছক ব্যর্থ, গুলিতে জখম বন্দুকধারী
  • ৯ মার্চ, ২০২৫ ২০:০৩
Prefer us on Google

ওয়াশিংটন, ৯ মার্চ: হোয়াইট হাউজে হামলার ছক ব্যর্থ করল মার্কিন সিক্রেট সার্ভিস। গুলির লড়াইয়ে মাটিতে লুটিয়ে পড়ল ‘আত্মঘাতী’ বন্দুকবাজ। যদিও এই ঘটনার সময় হোয়াইট হাউজে ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সপ্তাহান্তে ছুটি কাটাতে ফ্লোরিডার মার-এ-লাগো বাসভবনে গিয়েছেন তিনি।

Advertisement

ইন্ডিয়ানা থেকে ‘আত্মঘাতী’ এক ব্যক্তি ওয়াশিংটন আসতে পারেন, বিশেষ সূত্রে শনিবার এই খবর পৌঁছে গিয়েছিল স্থানীয় প্রশাসনের কাছে। সেই অনুযায়ী সতর্ক ছিল সিক্রেট সার্ভিসও। স্থানীয় সময় রবিবার রাতে হোয়াইট হাউজ থেকে ঢিল ছোঁড়া দূরত্বে সন্দেহজনক একটি গাড়ি রুখে দেয় তারা। সূত্র মারফৎ ‘আত্মঘাতী’ ব্যক্তির যে বর্ণনা পাওয়া গিয়েছিল, গাড়ির আরোহীর সঙ্গে তা হুবহু মিলে যায়। প্রশাসনিক আধিকারিকদের দাবি, জিজ্ঞাসাবাদ শুরু হলে সিক্রেট সার্ভিস সদস্যদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে সন্দেহভাজন ওই ব্যক্তি। পাল্টা গুলি চালান মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা। গুলিতে সন্দেহজনক ওই ব্যক্তি জখম হয়েছেন। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। যদিও তার পরিচয় জানা যায়নি। পুলিস গোটা ঘটনার তদন্ত করছে বলে সরকারিভাবে জানানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ