নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: প্রত্যেক বছরই এরাজ্যে ২ জানুয়ারি ‘বুক ডে’ পালন করা হয়। স্কুলে স্কুলে তা পালনের নির্দেশ রয়েছে। একইসঙ্গে ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়ার রীতিও রয়েছে। কিন্তু, ওই দিন আরামবাগ হাই স্কুলে বুক ডে পালন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারণ, ওই স্কুলের মাঠে পুরসভার পরিচালনায় আয়োজিত হয় আরামবাগ উৎসব। ২৬ ডিসেম্বর তা শুরু হয়। শেষ হয় ২ জানুয়ারি রাতে। ফলে এবার আরামবাগ উৎসব ও বুক ডে পালন নিয়েই জটিলতা তৈরি হয়েছে। পুরসভার সঙ্গে স্কুল কর্তৃপক্ষের চিঠির আদান প্রদানও হচ্ছে। তার জেরে উৎসব আয়োজনের জন্য মাঠ ব্যবহারের অনুমতি আপাতত ঝুলে রয়েছে। আতান্তরে পড়েছে পুরসভা ও স্কুল কর্তৃপক্ষ উভয়ই।
Advertisement
জানা গিয়েছে, পুরসভা স্কুলের মাঠ ব্যবহারে নো অবজেকশন চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে। কিন্তু, স্কুল কর্তৃপক্ষ আরামবাগ উৎসবের জন্য মেলার সময়সীমা ৩০ ডিসেম্বরের মধ্যে রাখার আর্জি জানিয়েছে। তা ঘিরেই তৈরি হয়েছে জটিলতা।
আরামবাগ হাইস্কুলের প্রধান শিক্ষক বিকাশচন্দ্র রায় বলেন, ২ জানুয়ারি রাজ্য স্কুল শিক্ষাদপ্তরের নির্দেশমতো বুক ডে পালন করতে হবে। ওইদিন পঞ্চম থেকে দশম শ্রেণির পড়ুয়াদের নতুন বই দেওয়ার নির্দেশ রয়েছে। একইসঙ্গে সেদিনই শিক্ষা বর্ষের প্রথম পঠনপাঠন। ফলে পড়ুয়াদের কাছেও তা আকর্ষণের। কিন্তু, ওইদিন পর্যন্ত মেলা চলবে বলে পঠনপাঠন চালু রাখা নিয়ে আমরা দুশ্চিন্তায় পড়েছি। মেলায় নানা খাবারের স্টল বসে। তারসঙ্গে অন্যান্য জিনিসও থাকে। ফলে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাছাড়া স্কুলের সময়েই মাইকও বাজে। এইসব সমস্যার কারণে আমরা পুরসভাকে মেলা ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার অনুরোধ জানিয়েছি। প্রয়োজনে মেলার দিন এগিয়েও নিয়ে আসা যেতে পারে। কিন্তু, পুরসভা মেলার নির্ঘণ্ট একই রাখার আবেদন জানিয়ে পাল্টা চিঠি দিয়েছে। তাই এখনও এব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া যায়নি।