নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: তৃণমূলে যোগ দিলেন এআইটিইউসি’র সংগঠনে থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী-সহায়িকারা। মঙ্গলবার বিকেলে আরামবাগ ব্লকে শাসকদলের অফিসে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন হুগলি জেলা পরিষদের সহ-সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী সহ অন্যরা। স্বপনবাবু বলেন, কর্মী-সহায়িকারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সাড়া দিয়ে তৃণমূলে যোগ দিতে ইচ্ছা প্রকাশ করেছেন। আমরাও তাঁদের পাশে রয়েছি।
Advertisement
অঙ্গনওয়াড়ি কর্মী মধুমিতা ভট্টাচার্য বলেন, সম্প্রতি আমাদের এক কর্মী অগ্নিদগ্ধ হয়ে জখম হন। তৃণমূল নেতৃত্ব তাঁর পাশে দাঁড়িয়েছে। আরামবাগের সাংসদ মিতালি বাগও লোকসভায় আমাদের সমস্যার কথা তুলে ধরেন। সেজন্য আমরা তৃণমূলে যোগ দিয়েছি।



