নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: রবিবার রাতে আরামবাগ শহরের পল্লিশ্রী এলাকায় বস্তির একটি ঘরে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পল্লিশ্রীর হেলিপ্যাড সংলগ্ন পাড়ায় ওই ঘটনা ঘটে। আগুন দেখে প্রথমে স্থানীয় বাসিন্দারাই জল দিয়ে নেভানোর চেষ্টা করেন। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। আরামবাগ থানার পুলিসও সেখানে যায়। ঘটনার জেরে পল্লিশ্রী এলাকায় রাজ্য সড়কের ধারে বাসিন্দারা ভিড় জমান।
Advertisement
সেখানকার বাসিন্দা বৃদ্ধা শঙ্করী দুলে বলেন, এদিন সন্ধ্যায় বাড়িতে ধূপ জ্বেলেছিলাম। সেখান থেকে কোনওভাবে আগুন লেগেছে বলে মনে হচ্ছে। ঘর থেকে কিছু বের করতে পারিনি। সব ভস্মীভূত হয়ে গিয়েছে। এক কাপড়ে বেরিয়ে এসেছি। বিভিন্ন নথি ছিল ঘরে। সেগুলিও পুড়ে গিয়েছে।
তাঁর বড় বউমা মিনা দুলে বলেন, শাশুড়ির পাশেই আমাদের ঘর। আচমকা আগুন দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। কিছু বের করতে পারিনি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শঙ্করীর সঙ্গে তাঁর এক ছেলে থাকেন। তিনি দিন মজুরের কাজ করেন। আচমকা খড়, ত্রিপলের ছাউনির ঘরে আগুন লেগে পুড়ে যাওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন। প্রশাসনিক সাহায্যের আর্জি জানিয়েছে পরিবারটি। দমকলের এক অধিকারিক বলেন, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।