Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আরামবাগে পথদুর্ঘটনায় মৃত্যু

আরামবাগে পথদুর্ঘটনায় মৃত্যু
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগ মহকুমায় পৃথক পথদুর্ঘটনায় একজনের মৃত্যু ও দু’জন জখম হয়েছেন। পুলিস জানিয়েছে, মৃত মোল্লা জিয়ারুল রহমানের(৩৯) বাড়ি খানাকুলের সাইবোনায়। খানাকুল থানার পুলিসেরই ভাড়া করা একটি গাড়ির ধাক্কার জেরেই তাঁর মৃত্যু হয়েছে। শনিবার রাতে নাঙ্গুলপাড়া লাগোয়া বেহালা বাসস্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে। পুলিস তাঁকে জখম অবস্থায় উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস ওই গাড়ির চালককে আটক করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। রবিবার আরামবাগের বাইশ মাইল ও চাঁদুর এলাকায় পৃথক দু’টি দুর্ঘটনায় দুই বাইক আরোহী জখম হয়েছেন। তাঁদের আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ