Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আরামবাগে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রৌঢ়ার মৃত্যু, জখম ১

আরামবাগে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রৌঢ়ার মৃত্যু, জখম ১
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: মঙ্গলবার আরামবাগের হরাদিত্য এলাকায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ার। ওই ঘটনায় জখম হয়েছেন আরও এক ব্যক্তি। পুলিস জানিয়েছে, মৃতার নাম মালতি হেমব্রম (৫৫)। বাড়ি আরামবাগের শ্যামগ্রামে। 
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে আরামবাগগামী এক পিকআপ ভ্যান হরাদিত্য এলাকায় দাঁড়িয়ে থাকা ওই প্রৌঢ়া ও ব্যক্তিকে ধাক্কা মারে। তার জেরে তাঁরা গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা ও পুলিস উদ্ধার করে তাঁদের আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মালতিদেবীকে মৃত বলে ঘোষণা করেন। জখম ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। এলাকার পঞ্চায়েত প্রধান পার্থ হাজারি বলেন, মৃত ও জখম দুজনই দিনমজুর। জখম ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় রেফার করা হয়েছে। আমরা পরিবারগুলির পাশে রয়েছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ