Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আরামবাগে অজানা জন্তু ধরতে ফের খাঁচা বসাল বনদপ্তর

আরামবাগে অজানা জন্তু ধরতে ফের খাঁচা বসাল বনদপ্তর
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগের তিরোলে অজানা জন্তুর আতঙ্কের ঘটনায় ফের নতুন একটি জায়গায় খাঁচা বসাল বনদপ্তর। সোমবার তিরোলের একটি পাড়ায় ওই খাঁচা বসানো হয়। তাতে টোপও রাখা হয়েছে। আরামবাগের রেঞ্জার আশরাফুল ইসলাম বলেন, অজানা জন্তু নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার জন্য সচেতন করা হয়েছে বাসিন্দাদের। কেউ যাতে এ নিয়ে গুজব না ছড়ায় তার আর্জিও জানানো হয়েছে। বাসিন্দাদের দাবি মেনে এদিন ফের অন্য একটি জায়গায় খাঁচা রেখে আসা হয়েছে। কোনও জন্তুকে দেখতে পেলে আমাদের জানাতে বলেছি। 
Advertisement
স্থানীয় বাসিন্দারা বলেন, গত কয়েকদিন ধরে তিরোল এলাকায় অজানা জন্তুর আতঙ্ক চলছে। এদিন একটি জায়গায় এক জন্তুর পায়ের ছাপও লক্ষ্য করা যায়। যদিও বনদপ্তরের দাবি, ওই পায়ের ছাপ নিশ্চিত করা যায়নি।
সম্পর্কিত সংবাদ