Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আরামবাগে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান শুরু

দুর্ঘটনা রুখতে আরামবাগে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযানে নামল পুলিস। শুক্রবার আরামবাগের গৌরহাটি মোড় থেকে বসন্তপুর মোড় সংলগ্ন এলাকা পর্যন্ত লিঙ্ক রোডে অভিযান চালায় পুলিস।

আরামবাগে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান শুরু
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: দুর্ঘটনা রুখতে আরামবাগে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযানে নামল পুলিস। শুক্রবার আরামবাগের গৌরহাটি মোড় থেকে বসন্তপুর মোড় সংলগ্ন এলাকা পর্যন্ত লিঙ্ক রোডে অভিযান চালায় পুলিস। এদিন ওই অভিযানে আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সহ থানার পুলিস আধিকারিকরা ছিলেন। যাঁরা অবৈধভাবে গাড়ি রেখেছিলেন, তাঁদের সতর্ক করা হয়। নিষেধাজ্ঞা না মানলে এরপর আইনি ব্যবস্থাও নেওয়া হবে বলে পুলিস জানিয়েছে। আরামবাগ চাঁপাডাঙা রাজ্য সড়কে শহরের উপর লিঙ্ক রোডের বিভিন্ন অংশে রোজ অবৈধ পার্কিং হয়। তার জেরে রাস্তা সংকীর্ণ হয়ে পড়ছে। নিত্যদিন যানজটের পাশাপাশি দুর্ঘটনাও ঘটছে। তাই অবৈধ পার্কিং রুখতে এদিন অভিযান চালায় পুলিস। এমনকী, ফুটপাত দখল করে থাকা ব্যবসায়িক সামগ্রী এদিন সরিয়ে দেয় পুলিস। পঞ্চায়েত এলাকা থেকে শহরে আসা টোটো চালকদের এদিন নিষেধাজ্ঞা দিয়ে সচেতন করেন পুলিস আধিকারিকরা। তারসঙ্গে মাইকিং করেও পথ সচেতনতা করে পুলিস। এসডিপিও বলেন, আরামবাগ শহরের রাস্তা এমনিতেই সংকীর্ণ। অবৈধ পার্কিং হলে যানজটের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। তাই হুগলি গ্রামীণ জেলা পুলিসের নির্দেশমতো লাগাতার অভিযান কর্মসূচি চলবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ