নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগ মহকুমায় গ্রামে গ্রামে ঘুরে সরকারি সহায়ক মূল্যে ধান কেনায় জোর দিয়েছে খাদ্যদপ্তর। ইতিমধ্যে মহকুমার সব ব্লকে মোবাইল সিপিসি (সেন্ট্রালাইজড প্রোকিওরমেন্ট সেন্টার) গুলিকে সক্রিয় করা হয়েছে। গত সপ্তাহের তথ্য অনুযায়ী, সিপিসি ও বিভিন্ন সংস্থার তরফে আরামবাগ মহকুমায় প্রায় ৫৩ হাজার মেট্রিক টন ধান কেনা হয়েছে বলে খাদ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে।
Advertisement
আরামবাগ মহকুমায় ধান চাষের পরিমাণ বেশি। তাই সরকারি সহায়ক মূল্যে ধান কেনাতে জোরও দিচ্ছে রাজ্য। তবে বন্যার ফলে মহকুমার একাংশে ধান ক্ষতিগ্রস্ত হওয়ায় সেভাবে গতি এখনও বাড়েনি। কয়েকদিন আগে জেলা প্রশাসন ধান কেনার পদ্ধতি নিয়ে একটি বৈঠক করে। সেই বৈঠক থেকেই ধান কেনাতে জোর দেওয়ার ব্যাপারেও নির্দেশ দিয়েছে।



