নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগে প্রফুল্লচন্দ্র সেন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির জনসংযোগ প্রতিনিধি হলেন সংসদ সদস্য মিতালি বাগ। সোমবার এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি হয়েছে। এ ব্যাপারে সাংসদ বলেন, মেডিক্যালে রোগীদের চিকিৎসা পরিষেবা যাতে আরও উন্নত হয় তা দেখার দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন। উল্লেখ্য, সমস্ত মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতি মুখ্যমন্ত্রী ভেঙে দেন। তারপর এদিন নতুন নির্দেশিকা জারি হয়েছে।



