নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বুধবার বিকেলে আরামবাগের বসন্তপুর সংলগ্ন এলাকায় লরির ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম কৃষ্ণপদ হালদার( ৬৫)। বাড়ি আরামবাগের সুপাড়া এলাকায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কৃষ্ণপদবাবু রাস্তা পারাপার করছিলেন। একটি লরির ধাক্কায় তিনি গুরুতর জখম হন। তাঁকে উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিস জানিয়েছে, ঘাতক লরিটি আটক করা হয়েছে। চালক পলাতক।



