নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: ধান ঝাড়ার হপারে চাপা পড়ে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম দিলীপ বিশ্বাস(৫৫)। বাড়ি নদীয়ার ভীমপুর থানা এলাকায়। মঙ্গলবার বিকেলে আরামবাগের পিরিজপুরে ঘটনাটি ঘটে। জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই রাতে তাঁর মৃত্যু হয়। মৃতের ভাই উত্তম বিশ্বাস বলেন, সপ্তাহ খানেক আগে ধান ঝাড়ার কাজ করতে আমরা এখানে এসেছি। ওইদিন পিরিজপুরে ধান ঝাড়ার কাজ শেষ করে একসঙ্গেই ফিরছিলাম। একটি জমির আল পেরতে গিয়ে ট্রাক্টরের সঙ্গে থাকা ধান ঝাড়ার হপার উল্টে যায়। তাতে দাদা চাপা পড়ে যান।



