Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আরামবাগে গাড়ি থেকে এয়ার হর্ন খুলল পুলিস

আরামবাগে গাড়ি থেকে এয়ার হর্ন খুলল পুলিস
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: শব্দ দূষণ কমাতে বাস ও লরি থেকে এয়ার হর্ন খুলে দিল পুলিস। মঙ্গলবার আরামবাগ থানার পুলিস অভিযান চালিয়ে কয়েকটি বেসরকারি বাস ও লরির এয়ার হর্ন খুলে দেয়। পাশাপাশি যানবাহনের চালক, মালিকদের এয়ার হর্ন না লাগানোর ব্যাপারে পরামর্শ দেয় পুলিস। বিভিন্ন বাইকের বিকট শব্দের সাইলেন্সার খোলার দাবিতেও বাসিন্দাদের একাংশ সরব হয়েছে। পুলিস জানিয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পড়াশোনা করার ও পরীক্ষা দেওয়ার পরিবেশ পায়, সেইজন্য শব্দ দূষণ রোখার চেষ্টা করা হচ্ছে। মাইক ব্যবহারে যেমন নিষেধাজ্ঞা রয়েছে, একইভাবে কোনও ধরনের যানে এয়ার হর্ন ব্যবহারও নিষিদ্ধ। তাই এদিন অভিযান চালিয়ে কিছু বাস ও লরি থেকে তা খুলে নেওয়া হয়েছে। যাতে অন্যান্য যানবাহনের চালকরা এবিষয়ে সচেতন হন। আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন, এয়ার হর্নের বিরুদ্ধে আগামী দিনেও অভিযান হবে। পাশাপাশি বাইকের বিকট শব্দ করা সাইলেন্সারও খুলতে পুলিস নজরদারি চালাচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ