নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগের বলরামপুর এলাকায় দুটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় এক লরি চালক জখম হয়েছেন। তাঁকে উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় আরামবাগ-কলকাতা রাজ্য সড়কে বলরামপুর এলাকায় দুটি লরির মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে রাজ্য সড়কে কিছু সময় যানজটের সৃষ্টি হয়। তবে আরামবাগ থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দাদের দাবি, একটি টোটোকে সাইড দিতে গিয়েই দুর্ঘটনাটি ঘটেছে।



